বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে খিচা কাভারাস্কেইয়া
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ছিলেন পিএসজির অন্যতম নায়ক, হয়েছিলেন টুর্নামেন্টের বর্ষসেরা খেলোয়াড়ও। নতুন মৌসুমে সেই খিচা কাভারাস্কেইয়ার পথচলা থেমে গেল মাত্র তিন ম্যাচেই। গতকাল রাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে তাঁর।
সেটা এতটাই গুরুতর যে ২০২৬–২৭ মৌসুমের বাকি সময় আর মাঠেই নামা হচ্ছে না জর্জিয়ান তারকার।২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের এসিএল চোটের খবর নিশ্চিত করে পিএসজি জানিয়েছে, চোট কাটিয়ে উঠতে আগামী কয়েক দিনের মধ্যে কাভারাস্কেইয়ার ডান হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে।মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে পিএসজির ৪–২ জয়ের ম্যাচে ৫৯ মিনিটে চোট পান কাভারাস্কেইয়া।
বার্সেলোনার জাভি এসপার্টের সঙ্গে সংঘর্ষের পর পিএসজি চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাঁকে।এসিএল চোট থেকে সেরে উঠতে সাধারণত ৯ মাস লাগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।