চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত করেছে কেন্দ্র। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির শাখা সভাপতির নিষ্ক্রিয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।বিজ্ঞপ্তিতে সই করেন জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ।
এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর জরুরি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি বছরের ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্র।
কমিটিতে আব্দুল্লাহ আল মাহাথিরকে সভাপতি, মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক ও মো. উলফাতুল রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।