নুসরাত ফারিয়া
ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং শেষ। চলছে ‘লজ্জা’ সিনেমার কাজ। বছর শেষে আসছে নতুন গান। এসব নিয়েই নুসরাত ফারিয়ার সঙ্গে কথা বললেন মনজুর কাদেরসামনে নতুন কী কাজ আসছে?নুসরাত ফারিয়া : ‘লাপাত্তা’র কাজ শেষ হলেও পরিচালক মেহেদী হাসান একটি গান করার কথা ভাবছেন। সেটি যদি হয় কাজ বাকি থাকবে। ‘লজ্জা’র শুটিংও শেষ হয়েছে ৬০ শতাংশ, আরও ৪০ শতাংশ বাকি। এর বাইরে একটি সিনেমা ও একটি ওয়েব ফিল্ম নিয়ে কথা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি।
অনম বিশ্বাসের পরিচালনায় ডিসেম্বরে আমার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে।নুসরাত ফারিয়াআর কলকাতা?নুসরাত ফারিয়া : না, আপাতত কলকাতায় কাজ করা হচ্ছে না। তবে হতে পারে। যেহেতু ওদের সঙ্গে প্রতিবছর একটা করে গানের কাজ হয়, যদি যাওয়া-আসার সমস্যা না থাকে, তাহলে হয়তোবা সিনেমারও কাজ আবার শুরু করব।তার মানে নতুন গান আসছে?নুসরাত ফারিয়া : হ্যাঁ, আগামী ঈদে নতুন গান রিলিজের পরিকল্পনা চলছে।‘লজ্জা’য় আপনার সঙ্গে আছেন আজমেরী হক বাঁধন।
একই সিনেমায় সমসাময়িক দুজন শিল্পী থাকলে চরিত্রের তুলনা টানা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।