advertisement
advertisement

ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, ৫ হাজার কর্মী ছাঁটাই করছে বার্কলেস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, ৫ হাজার কর্মী ছাঁটাই করছে বার্কলেস

advertisement

ব্রিটিশ বহুজাতিক ব্যাংক বার্কলেস চলতি বছর প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিচালন ব্যয় কমানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। এই ছাঁটাইয়ে ব্যাংকটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশ চাকরি হারাবেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইতিমধ্যে প্রায় ১ হাজার কর্মী ছাঁটাইবার্কলেসের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের সময় কর্মী ছাঁটাইয়ের এ পরিকল্পনার কথা জানানো হয়। ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা আনা ক্রস সাংবাদিকদের বলেন, ছাঁটাইয়ের প্রায় ৬০ শতাংশ হবে সহায়ক বিভাগগুলোতে।

এসব বিভাগের মধ্যে সফটওয়্যার ডেভেলপারদের মতো প্রযুক্তিসংশ্লিষ্ট কর্মীরাও রয়েছেন।ইতিমধ্যে প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর