advertisement
advertisement

বাসচাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত, বাস ভাঙচুরের পর মহাসড়ক অবরোধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বাসচাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত, বাস ভাঙচুরের পর মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় ইজিবাইকের যাত্রী ও চালকসহ নিহত হন। পরে বাস ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে

advertisement

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত দুজন গুরুতর আহত হন।দুর্ঘটনার পরপর বাসটি ভাঙচুর করেন বিক্ষুব্ধ লোকজন। এ সময় সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এর আগেও বিভিন্ন সময় একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন।

এ ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে যান।নিহত দুজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াছিন আরাফাত (২২) এবং একই গ্রামের মোজাহার মিয়ার ছেলে ইজিবাইকচালক বাবুল মিয়া (৩০)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর