জাপান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ
জাপানের একটি বিমানবন্দরে গত সোমবার একটি উড়োজাহাজের ভেতরে সাপ পাওয়া গেছে। এ কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, সাপটি ছিল লম্বায় প্রায় ৪০ সেন্টিমিটার। তবে এটি বিষধর ছিল না। জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা একটার দিকে ফুকুওকা বিমানবন্দরে উড়োজাহাজটির কার্পেটের নিচে সাপটি প্রথম দেখতে পান এক মেকানিক।
পরে বন্য প্রাণী নিয়ন্ত্রণে অভিজ্ঞ এক ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা পর সাপটি ধরতে সক্ষম হন।বিমান চলাচল সংস্থাটির ধারণা, সাপটি বন্য পরিবেশ থেকে উড়োজাহাজের ভেতরে ঢুকেছিল। তবে ঠিক কীভাবে এটি উড়োজাহাজের ভেতরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।উড়োজাহাজটি ১৯ অক্টোবর শিমানে অঞ্চলের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল।
ওই দিন স্থানীয় সময় বেলা ১টার দিকে ফুকুওকা থেকে কাগোশিমা অঞ্চলের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল এটির।তবে উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।উড়োজাহাজ সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের জানামতে, উড়োজাহাজের যাত্রীকক্ষে সাপ ঢুকে পড়ার ঘটনা আগে কখনো ঘটেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।