advertisement
advertisement

বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া পুতেয়াস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া পুতেয়াস

advertisement

শৈশবের স্বপ্ন, বাবাকে হারানোর শোক আর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে গুরুতর চোটের বাধা পেরিয়ে আবারও ফুটবলের শীর্ষে অ্যালেক্সিয়া পুতেয়াস। ২০২৬ সালেও মেয়েদের ব্যালন ডি’অর জিতে নতুন করে আলোচনায় স্পেনের এই তারকা।গত মৌসুমে বার্সেলোনার হয়ে ধারাবাহিক পারফরম্যান্স, মাঝমাঠে নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ম্যাচে অবদানের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন অ্যালেক্সিয়া পুতেয়াস।

শৈশব থেকেই বার্সেলোনার সমর্থক এই স্প্যানিশ ফুটবলারের ক্যারিয়ারে রয়েছে সাফল্য, বাবাকে হারানোর বেদনা আর গুরুতর চোট কাটিয়ে ফেরার গল্প। ২০২১ ও ২০২২ সালে টানা দুবার এই পুরস্কার জয়ের পর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ৩২ বছর বয়সে নতুন ক্লাবে পাড়ি জমিয়েও বিশ্ব ফুটবলে নিজের অবস্থান ধরে রেখেছেন পুতেয়াস।

তবে সাফল্যের আড়ালেও আছে পাওয়া–না পাওয়ার হিসাব।ছোটবেলা থেকেই বার্সেলোনার সমর্থক১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারি স্পেনের কাতালোনিয়ার মলেত দেল ভায়েস শহরে জন্ম অ্যালেক্সিয়া পুতেয়াসের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর