advertisement
advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। বুধবার সন্ধ্যা সাতটার দিকে কসবা পৌর সুপার মার্কেটসংলগ্ন এলাকায়

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কসবা পৌর সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন পৌর শ্রমিক দলের সদস্য হোসেন মিয়া (৪০), কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শহিদুল খাঁ (৩০), ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য রাব্বি মিয়া (২৫), পৌর ছাত্রদলের নেতা রাসেদুল ইসলাম (২৭) ও মো. জুয়েল (৩০)। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তাঁরা সবাই ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী।উপজেলা বিএনপির কয়েকজন নেতা–কর্মী জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা দুই ভাগে বিভক্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর