চট্টগ্রাম আদালত ভবন
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ৮ বছরের এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার মামলায় প্রতিবেশী ইমরান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাড়ে আট বছর আগের এ ঘটনায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।দণ্ডিত ইমরান হোসেনের বয়স ২৮ বছর। তাঁর বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ পশ্চিমপাড়ার রব চৌকিদার মাঝির বাড়িতে।
তাঁর বাবার নাম আবদুল করিম।আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, শিশুহত্যা মামলায় ইমরান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় খেলছিল ৮ বছর বয়সী শিশুটি।
এ সময় রিকশাচালক ইমরান হোসেন বরই খাওয়ানোর কথা বলে তাকে একটি পরিত্যক্ত ভাড়া ঘরে নিয়ে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।