মরদেহ উদ্ধার
‘আমারার ঝিটা (মেয়ে) কম কথা কইত, বাইরা (বাইরের) মানুষের লগে মেলামেশা করত না। বুদ্ধিসুদ্ধি কম আছিল। আমরার ঝিয়ের এত বড় ক্ষতি যে করল, এইটার শক্ত বিচার চাই।’ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বুদ্ধিপ্রতিবন্ধী নিহত এক তরুণীর শোকে বাড়ির উঠানে বসে এভাবেই বিলাপ করছিলেন তাঁর মা নারগিস বেগম (৪০)।গত মঙ্গলবার সন্ধ্যার দিকে নিখোঁজ হন ওই তরুণী। পরদিন এক প্রতিবেশীর বাগানে তাঁর লাশ পাওয়া যায়।
এ বিষয়ে ওই তরুণীর রিকশাচালক বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জুড়ী থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, দুর্বৃত্তরা তাঁদের মেয়েকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করেছে।নিহত তরুণীর বাবাআমার মাইয়াটারে কেউ ফুসলাইয়া নিয়া ক্ষতি করি মারছে। এইটা কি মানুষের কাম হইতে পারে? জিঘান আশপাশের মানুষরে, আমি তো কেউর কোনো ক্ষতি করছি না, কেউর লগে দুশমনিও নাই। রিকশা চালাই খাই।
আমার এই ক্ষতিটা কে, কেন করল?প্রাথমিক তদন্তে ওই তরুণীকে ধর্ষণ করে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।