মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ।
উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. মেখলা সরকার প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত দিকনির্দেশনা দেন। তিনি প্যারেন্টিংয়ের তিনটি ধরন ও সেগুলির প্রভাব নিয়ে আলোচনা করেন।
যেমন- কঠোর অনুশাসন: সন্তানকে সারাক্ষণ ভয়ে ও শাসনে রাখলে তার নিজস্ব মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং সে তার সৃজনশীলতা হারাতে পারে।অতিরিক্ত প্রশ্রয়: সন্তানকে সবকিছুতে অতিরিক্ত ছাড় দিলে তারা জীবনের আসল চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে শেখে না এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়।সম্পূর্ণ স্বাধীনতা বা উদাসীনতা: সন্তানের খোঁজখবর না রেখে তাকে সম্পূর্ণ ছেড়ে দিলে সে ভবিষ্যৎ সংকট বা প্রতিকূল পরিস্থিতি সামলানোর দক্ষতা অর্জন করতে পারে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।