advertisement
advertisement

বাড়িতে সারের মজুত, রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
বাড়িতে সারের মজুত, রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অবৈধভাবে ১১৭ বস্তা সার মজুত করার অভিযোগে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকায়

advertisement

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে ১১৭ বস্তা সার মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।ওই ব্যক্তির নাম কনক কুমার দত্ত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। অভিযানের সময় কনক কুমার দত্তের বাড়ি থেকে ৬০ বস্তা এমওপি,৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় কনক কুমার দত্তের বাড়ি থেকে ১১৭ বস্তা সার উদ্ধার করা হয়।

এর মধ্যে ৬০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ),৩০ বস্তা ডিএপি (ডাই–অ্যামোনিয়াম ফসফেট), ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর