advertisement
advertisement

এএনসি প্রযুক্তি কী, কীভাবে কাজ করে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
এএনসি প্রযুক্তি কী, কীভাবে কাজ করে

আধুনিক হেডফোনের এএনসি প্রযুক্তি

advertisement

আধুনিক হেডফোনের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি)। এ প্রযুক্তির সাহায্যে আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে নিরিবিলি পরিবেশে গান শোনা, ভিডিও দেখা কিংবা কাজে মনোযোগ দেওয়া যায়। কীভাবে কাজ করে এএনসিপ্রতিটি শব্দই মূলত কম্পনের মাধ্যমে তৈরি হয়। এই কম্পনের ফলে শব্দতরঙ্গ সৃষ্টি হয়, যার নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি থাকে।

দুটি বিপরীতমুখী শব্দতরঙ্গ পরস্পরের সঙ্গে মিলিত হলে একটি অন্যটির প্রভাব কমিয়ে দিতে পারে। পদার্থবিজ্ঞানে এ ঘটনাকে বলা হয় ডেস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স।এএনসি প্রযুক্তি এই বৈজ্ঞানিক নীতিকে কাজে লাগায়। হেডফোনে থাকা একাধিক মাইক্রোফোন চারপাশের শব্দ শনাক্ত করে। গাড়ির ইঞ্জিনের আওয়াজ, মানুষের কথাবার্তা কিংবা অন্যান্য পরিবেশগত শব্দ মাইক্রোফোনে ধরা পড়ে।

এরপর হেডফোনের ভেতরে থাকা বিশেষ চিপ এসব শব্দ বিশ্লেষণ করে মূল শব্দতরঙ্গের বিপরীতধর্মী আরেকটি তরঙ্গ তৈরি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর