বিয়ের আসরে বরের সঙ্গে পারসা মাহজাবীন
বিয়ে করেছেন, কিন্তু বর কে, তা এখনই জানাতে চান না। শুধু তা-ই নয়, বরের ছবি প্রকাশ করলেও মুখ ঢেকে রেখেছেন ফুল দিয়ে। বিয়ের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে এমন রহস্যই তৈরি করেছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিন। বরের পরিচয় জানতে আগ্রহী ব্যক্তিদের উদ্দেশে তাঁর মজার অনুরোধ, ‘অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’বিয়ে প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা হয় পারশার।
তিনি জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আক্দ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে পারশার পরিবারের কেউ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ছেলের পরিবারের সদস্যরা অবশ্য সেখানে ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা সেখানেই শেষ হচ্ছে না।
আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিয়ের বাকি আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।বিয়ের খবর জানালেও আপাতত স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না পারশা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।