advertisement
advertisement

হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি

মিনিসকাস ইনজুরি হাঁটুর একটি পরিচিত সমস্যা

advertisement

মিনিসকাস ইনজুরি হাঁটুর একটি পরিচিত সমস্যা। হাঁটুর জয়েন্টে শক অ্যাবজর্বার বা কুশনের কাজ করে মিনিসকাস। মোচড় লাগলে বা অতিরিক্ত ওজনের চাপে এটি ছিঁড়ে যেতে পারে।​​মিনিসকাস ইনজুরির লক্ষণ হাঁটুতে, বিশেষ করে জোড়ার (জয়েন্ট) ভেতরের বা বাইরের পাশে প্রচণ্ড ব্যথা অনুভব হয়।ইনজুরির ২৪ ঘণ্টার মধ্যে হাঁটু ফুলে যেতে পারে এবং শক্ত হয়ে যায়।হাঁটু আটকে যাওয়া বা হাঁটু পুরোপুরি ভাঁজ বা সোজা করতে সমস্যা হয়।

মনে হয় যেন ভেতরে কিছু আটকে আছে।হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে বা ঘুরতে গেলে হাঁটু দুর্বল মনে হয় বা অবশ হয়ে যায়।​হাঁটু নড়াচড়া করার সময় পপ বা ক্লিক শব্দ হতে পারে।চিকিৎসা কী​মিনিসকাস ইনজুরির চিকিৎসা নির্ভর করে ইনজুরির তীব্রতা, রোগীর বয়স এবং তাঁর দৈনন্দিন কার্যক্রমের ওপর।

প্রাথমিক চিকিৎসা ছোট ইনজুরি বা মিনিসকাসের বাইরের অংশে (যেখানে রক্তের সরবরাহ ভালো) রক্ত জমাট বাঁধার মাধ্যমে প্রাকৃতিকভাবে সেরে যাওয়ার সুযোগ থাকলে এই চিকিৎসা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর