advertisement
advertisement

হাওর পেরিয়ে শিশুদের কাছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
হাওর পেরিয়ে শিশুদের কাছে

হাওরের দুর্গম পথ পেরিয়ে স্কুলে যান আরিফা আক্তার

advertisement

‘দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তারপর ঘরের প্রয়োজনীয় কাজ করি। সকালের নাশতা ও দুপুরের খাবার তৈরি করতে হয়। স্বামী-শাশুড়িকে নিয়ে নাশতা সারি। দুপুরের জন্য কিছু খাবার সঙ্গে নিই। সব কাজ গুছিয়ে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘর থেকে বের হই। প্রথমে মোটরসাইকেল, তারপর নৌকায় হাওর পাড়ি দিতে হয়। স্কুলে পৌঁছাতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। পুরো দিন কাটে স্কুলে, শিশুদের সঙ্গে।

দিনের শেষে ক্লান্তি নিয়ে পাখির মতো নীড়ে ফিরি।’সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা আক্তার আলাপের শুরুটা করেন এভাবেই। শরতের এক দুপুরে সুনামগঞ্জের হাওরপারের জরাজীর্ণ এক পাঠশালার অফিসকক্ষে কথা হয় তাঁর সঙ্গে। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেই চাকরি, তারপর বিয়ে। তিন বছর হলো শিক্ষকতা করছেন। স্বামী হেলাল আবেদীনও শিক্ষক। তাঁদের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামে।

‘ঘর থেকে বের হয়ে স্বামীর মোটরসাইকেলে প্রথমে যাই উপজেলা সদরের নৌকাঘাটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর