advertisement
advertisement

সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রাথমিক স্কুলে শিক্ষার্থীরা ক্লাস করছে

advertisement

বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ। ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশ একটি সহজ ও বয়সোপযোগী লেখা পড়ে তা বুঝতে পারে না। মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ ও ব্রাজিলে ৪৭ শতাংশ। এমন কথা বলেছে বিশ্বব্যাংক। এসব অবস্থার উত্তরণে দেশের প্রাথমিক ও প্রাক্–প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।

বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ৩ হাজার ৬৬০ কোটি টাকা। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিখনফল উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের পর্ষদ সভায় গতকাল শুক্রবার এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড একসিলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির মাধ্যমে শিশুদের শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর