প্রাথমিক বৃত্তি পরীক্ষা
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৬∎ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে এই স্থান ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।প্রশ্ন: মহাস্থানগড়ে কী কী প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে?উত্তর: মহাস্থানগড়ে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা ও খোদার পাথর ভিটা পাওয়া গেছে।
এখানে পোড়ামাটির ফলক, ভাস্কর্য ও স্বর্ণমুদ্রা আবিষ্কৃত হয়েছে। এ ছাড়া রৌপ্যমুদ্রা, প্রস্তরের পুঁতি ও কাচের পুঁতি পাওয়া গেছে। এসব নিদর্শন মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাসের পরিচয় বহন করে।প্রশ্ন: মহাস্থানগড়ের দুর্গ সম্পর্কে কী জানা যায়?উত্তর: মহাস্থানগড়ের প্রাচীন নগরী প্রায় ৮ মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। দুর্গের ধ্বংসাবশেষ এখনো সেখানে দেখা যায়।
নগরীটি উত্তর-দক্ষিণে প্রায় ১৫০০ মিটার এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১৪০০ মিটার বিস্তৃত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।