advertisement
advertisement

আমনের ফলন বাড়ছে, লাভে পিছিয়ে কৃষক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
আমনের ফলন বাড়ছে, লাভে পিছিয়ে কৃষক

রাঙ্গুনিয়ার গুমাই বিলজুড়ে চাষ করা হয়েছে আমন ধান। সম্প্রতি লিচুবাগান এলাকায়

advertisement

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কৃষক নাজিম উদ্দিনের আমনখেতে ধান পাকতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই ধান কাটবেন। এ জন্য নোয়াখালী থেকে শ্রমিক আনার প্রস্তুতি নিচ্ছেন। তবে ভালো ফলনের আশা থাকলেও লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। শ্রমিকের মজুরি, সারসহ অন্যান্য খরচ মিটিয়ে কত টাকা হাতে থাকবে, এখন সেই হিসাব মেলাতে হচ্ছে তাঁকে। এবার প্রায় ৬৫ একর জমিতে আমন চাষ করেছেন নাজিম উদ্দিন।

বেশির ভাগ জমিতে স্থানীয়ভাবে লেম্বু নামে পরিচিত ধান লাগিয়েছেন। রয়েছে রাজশাইল ও কালিজিরাও। তাঁর হিসাবে, ভালো ফলন হলে স্থানীয় কানিপ্রতি ৩০ থেকে ৩৫ মণ ধান পাওয়া যাবে।নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ধান কাটার আগেই প্রতি কানিতে প্রায় ২২ হাজার টাকা খরচ হয়েছে। কাটার খরচ যোগ হলে ব্যয় দাঁড়াবে ২৮ থেকে ৩০ হাজার টাকা। অথচ প্রতি মণ ধান বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়।

এ কারণে ভালো ফলন হলেও লাভ খুব বেশি হয় না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, চলতি ২০২৬-২৭ মৌসুমে চট্টগ্রামে ১ লাখ ৮০ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর