advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্তরে ১০০ মুসলিম প্রার্থী জিতেছেন, কীভাবে জয় পেলেন তাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্তরে ১০০ মুসলিম প্রার্থী জিতেছেন, কীভাবে জয় পেলেন তাঁরা

আবদুল আল–সাইয়েদ, রুয়া রোমান, ইলহান ওমর ও লতিফা সাইমন (ওপর থেকে ঘড়ির কাঁটার মতো)

advertisement

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (সিএআইআর) তথ্য অনুযায়ী, এ সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে অন্তত ৯৭ জন মার্কিন মুসলিম জয়ী হয়েছেন। আরও এক ডজনের বেশি মুসলিম প্রার্থী এখনো সব ভোট গণনার অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন কাউন্টির নিজস্ব নিয়ম এবং ডাকযোগে আসা ভোট গণনার পদ্ধতির ওপর চূড়ান্ত ফল নির্ভর করছে।

তবে শুক্রবার সকাল পর্যন্ত তাঁরা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যা অভিনব ঘটনা। গত বছর বিপুল ভোটের ব্যবধানে জিতে নিউইয়র্ক নগরের মেয়র হয়েছেন জোহরান মামদানি। তাঁর ওই জয় মুসলিম প্রার্থীদের ওপর প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে, যাঁরা আগে কখনো নির্বাচনে জয়ের সম্ভাবনার কথা ভাবেননি, তাঁদের ওপর জোহরান মামদানির জয়ের প্রত্যক্ষ প্রভাব পড়েছে বলেই মনে করা হচ্ছে।এবার প্রাইমারি (দলীয় প্রাথমিক বাছাই) নির্বাচনের বাধা পেরিয়ে ১৬৮ জন মার্কিন মুসলিম প্রার্থী মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর