advertisement
advertisement

সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম

প্রকল্পের আওতায় ডা. সানজিদা সুলতানা ১২৭ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠিত প্রথম আলো ট্রাস্টের সাদত স্মৃতি পল্লী প্রকল্পে অক্টোবর মাসজুড়ে নানা সেবামূলক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসব কার্যক্রমের মধ্যে ছিল বিনা মূল্যে চিকিৎসাসেবা, বয়স্ক ভাতা বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, সেলাই প্রশিক্ষণ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ এবং শিশুদের ধর্মীয়, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম।অক্টোবর মাসে প্রকল্পের আওতায় চিকিৎসাসেবা গ্রহণ করেছেন মোট ২৮৩ জন রোগী। মাসের বিভিন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ খাইরুল ইসলাম ও ডা. সানজিদা সুলতানা।

তাঁদের মধ্যে ডা. খাইরুল ইসলাম সাত দিনে ১৫৬ জন এবং ডা. সানজিদা সুলতানা পাঁচ দিনে ১২৭ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর