যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে ভালো ফলের পর ডেমোক্র্যাটদের উদ্যাপন
সম্প্রতি প্রায় ৪০ বছর পর টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রথম মার্কিন সিনেট সিটে জয়লাভের পর নবনির্বাচিত সিনেটর জেমস ট্যালারিকো বলেন, ‘আমার মনে হয় এটা নিশ্চিত যে আমরা একে অপরের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার সহ্য করতে করতে ক্লান্ত। আমরা একে অপরকে ঘৃণা করার নির্দেশনা পেতে পেতে ক্লান্ত। প্রায় ১০ বছর ধরে এই ধারার রাজনীতি চলছে।
রক্তক্ষয়ী খেলাধুলার রাজনীতি, ট্রলিং এবং অপরকে অপমান করার রাজনীতি, কিংবা পেশাদার রেসলিংয়ের মতো রাজনীতি। এটি পরিবারগুলোকে ভেঙে দিচ্ছে, বন্ধুত্ব ধ্বংস করছে এবং সব সময় আমাদের সবাইকে এক বিশ্রী অনুভূতিতে ডুবিয়ে রাখছে।’আমি ট্যালারিকো বা তাঁর নীতিগুলোকে পছন্দ করি না। তবে একটি বিষয়ে তাঁর সঙ্গে একমত: আমেরিকান জনগণ একে অপরের বিরুদ্ধে এই উসকানি সহ্য করতে করতে সত্যি ক্লান্ত।
আমাদের এখন রিপাবলিকান পার্টি এবং সামগ্রিকভাবে মার্কিন রাজনীতিতে বিভাজন সৃষ্টিকারীদের চেয়ে ঐক্যবদ্ধ করতে পারা নেতাদের বেশি প্রয়োজন।শ্রেণি–রাজনীতির হাতুড়িতে যেভাবে চুরমার হচ্ছে ট্রাম্পবাদডোনাল্ড ট্রাম্প ডানপন্থীদের রাজনীতিতে এক দশক ধরে প্রভাব বিস্তার করার পর অনেক মার্কিন ভোটার ঠিক এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন বলে মনে হয়।এক দশক আগে, তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের পদ্ধতি এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।