advertisement
advertisement

ধর্মের ভুল ব্যাখ্যা যেভাবে সমাজে সংকট তৈরি করে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
ধর্মের ভুল ব্যাখ্যা যেভাবে সমাজে সংকট তৈরি করে

advertisement

ধর্ম মানুষের জীবনে নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক পরিসর—সর্বত্র ধর্মের ইতিবাচক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।ধর্ম মানুষকে সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে উদ্বুদ্ধ করে।

কিন্তু যখন ধর্মের প্রকৃত শিক্ষা উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থ, সংকীর্ণ চিন্তা কিংবা গোষ্ঠীগত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তখন ধর্মের অপব্যাখ্যা সমাজে নানা সংকটের জন্ম দেয়।ধর্মের নামে বিভেদ, বিদ্বেষ, অসহিষ্ণুতা ও অন্যায়ের বিস্তার শুধু সামাজিক সম্প্রীতিই নষ্ট করে না বরং মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে ভুল ধারণাও তৈরি করে।ধর্মের ‘অপব্যাখ্যা’ কীধর্মের অপব্যাখ্যা বলতে ধর্মীয় নির্দেশনা ও শিক্ষাকে যথাযথ জ্ঞান, প্রেক্ষাপট ও দলিল ছাড়া নিজের ইচ্ছা কিংবা স্বার্থ অনুযায়ী ব্যাখ্যা করাকে বোঝায়।

অনেক সময় ব্যক্তিগত মতামতকে ধর্মের অবিচ্ছেদ্য বিধান হিসেবে উপস্থাপন করা হয়।আবার কোনো বিশেষ গোষ্ঠীর চিন্তাধারাকে একমাত্র সঠিক পথ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।সুরা ইসরা, আয়াত: ৩৬যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ কোরো না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর