বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলি
রবিবার রাতের ঢাকা। হিমেল হাওয়ায় যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখনো হয়তো বাংলাদেশ দলের টিম হোটেলে জেগে ছিলেন টমাস ডুলি।
ঘড়ির কাঁটায় তখন রাত গভীর, কিন্তু কানে যেন প্রতিধ্বনিত হচ্ছিল ভুটান ম্যাচ শেষে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সেই বিস্ফোরক ও হুংকারভরা ঘোষণা, ‘বাংলাদেশের সঙ্গে ম্যাচটা হবে সাফের ইতিহাসের সেরা ম্যাচ।’কথাটা শোনার পর বাংলাদেশ কোচের রাতে ঠিকমতো ঘুম হয়েছে কি না, তা তো শুধু টিম হোটেলের ওই নিস্তব্ধ রুমটাই বলতে পারবে! লঙ্কান কোচের এমন চ্যালেঞ্জের পর ডুলির মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে নানা ট্যাকটিক্যাল পরিকল্পনা।
ম্যাচটা যে সহজ হবে না, সেই ইঙ্গিত তো মুতাইরি দিয়েই রেখেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।