পুঁজিবাদ সম্পর্কে দুটি ভবিষ্যদ্বাণীর কোনোটিই সঠিক হয়নি। মার্ক্সবাদী ভবিষ্যদ্বাণী ‘পুঁজিবাদ নিজেই নিজের কবর খুঁড়বে’ এমনটি হয়নি। বরং সমাজতন্ত্রীরাই পুঁজিবাদকে আলিঙ্গন করেছে। অন্যদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেৎসের প্রত্যাশা, ‘পুঁজিবাদ নিজেই ঠিক হয়ে যাবে’ বা পুঁজিবাদের শুরুতে বৈষম্য বাড়ে, পরে কমে, অর্থাৎ আয় ও ধনবৈষম্য এবং সময়ের রেখাচিত্র উল্টো ‘ইউ’-এর মতো, পূর্ণ হয়নি।
অর্থাৎ বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার লড়াইয়ে সমাজতন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হলেও পুঁজিবাদ এখন নিজেই সংকটের সম্মুখীন। পুঁজিবাদকে টিকে থাকতে হলে ক্রমাগত প্রবৃদ্ধি লাগে। কিন্তু সেই প্রবৃদ্ধিই একসময় সংকট তৈরি করে।
পুঁজিবাদের প্রধান সংকটগুলো হচ্ছে অলিগার্কদের উদ্ভব; সীমাহীন আয় ও সম্পদের বৈষম্য এবং মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা হ্রাস (অ্যাফোর্ডেবিলিটি)।অলিগার্কদের উদ্ভব ও সংকটপ্রতিযোগিতা থেকে একচেটিয়া বণিকগোষ্ঠী বা অলিগার্কের উদ্ভব হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।