advertisement
advertisement

নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিতে বাড়ছে গ্রিন জব, বাংলাদেশের প্রস্তুতি কতটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিতে বাড়ছে গ্রিন জব, বাংলাদেশের প্রস্তুতি কতটা

advertisement

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার উদ্যোগে বিশ্বজুড়ে শ্রমবাজারের ধরন বদলে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই নির্মাণের মতো খাতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। একই সঙ্গে পরিবর্তন আসছে প্রচলিত অনেক পেশায়।বাংলাদেশেও আগামী কয়েক বছরে এসব খাতে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

তবে এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করা বড় চ্যালেঞ্জ।উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবেগ্রিন জব কীআন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, গ্রিন জব বা পরিবেশবান্ধব কর্মসংস্থান এমন কাজ, যা পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে অবদান রাখে। একই সঙ্গে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করে।

নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, উৎপাদন, নির্মাণ, পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে এ ধরনের কাজের সুযোগ রয়েছে।বাংলাদেশে সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আইএলওর আন্তর্জাতিক সংজ্ঞাটিই মূলত অনুসরণ করা হয়।যেসব খাতে বাড়বে কর্মসংস্থান২০২৬–২০৩১ মেয়াদের সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোয় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর