বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। গত শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে সালিসে
সাত বছরের দাম্পত্য জীবন। তবে এর মধ্যে কোনো সন্তান না হওয়ার অভিযোগ তুলে সংসার ভাঙার সিদ্ধান্ত নেন স্বামী। বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু এমন আকুতিতে মন গলেনি স্বামী রনি খানের। নিজের সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দেন তিনি।এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় সালিসে স্বামীর কাছে সংসার না ভাঙার অনুরোধ জানান ওই গৃহবধূ।পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে স্থানীয়ভাবে আয়োজিত হয় ওই সালিস।হিজলা উপজেলার ওই নারীর সঙ্গে প্রায় সাত বছর আগে মেহেন্দীগঞ্জ উপজেলার রনি খানের সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বর্তমানে রনি ও তাঁর পরিবারের সদস্যরা নরসিংদীর মাধবদী উপজেলায় বসবাস করেন।
রনি সেখানে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।রনি খান, ওই গৃহবধূর স্বামীবিয়ের পর সাত বছর ধরে তাঁরা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।