advertisement
advertisement

সড়কের ধারে পড়ে থাকা বৃদ্ধাকে নিজের ঝুপড়িঘরে আশ্রয় দিলেন কৃষিশ্রমিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
সড়কের ধারে পড়ে থাকা বৃদ্ধাকে নিজের ঝুপড়িঘরে আশ্রয় দিলেন কৃষিশ্রমিক

সত্তরোর্ধ্ব অজ্ঞাতপরিচয় এই নারীকে নিজের ঝুপড়িঘরে আশ্রয় দিয়েছেন কৃষিশ্রমিক খলিল হোসেন

advertisement

সত্তরোর্ধ্ব অজ্ঞাতপরিচয় এক নারী পড়ে ছিলেন সড়কের ধারে। স্থানীয় কেউ জানেন না তাঁর পরিচয়, বৃদ্ধাও কিছু বলতে পারছেন না। কয়েকজন নারী ওই বৃদ্ধাকে সড়ক থেকে উঠিয়ে গ্রামের ভেতরে নিয়ে যান। রাত হয়ে গেলেও বৃদ্ধাকে কেউ নিতে আসেননি। অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধা কাতরাচ্ছেন, সবাই তাঁকে ঘিরে জটলা করছেন। কিন্তু কোথাও আশ্রয় মিলছে না। এমন সময় ওই বৃদ্ধাকে আশ্রয় দিতে এগিয়ে আসেন কৃষিশ্রমিক খলিল হোসেন। তিনি ওই বৃদ্ধাকে নিজ বাড়িতে নিয়ে যান।

এক কক্ষের টিনের বেড়ার ঘরটির বারান্দায় জায়গা দেন বৃদ্ধাকে। খলিল একা থাকেন ওই ঘরে। বর্তমানে প্রতিবেশীরা ওই বৃদ্ধার দেখভাল করছেন। যে যখন পারছেন, খাবার দিচ্ছেন।ঘটনাটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামানদা গ্রামে। ওই গ্রামের ইসরাফিল হোসেনের স্ত্রী রেক্সোনা বেগম জানান, গতকাল রোববার বিকেল থেকে তাঁদের গ্রামের মাঝ দিয়ে যাওয়া সড়কের ধারে এক মহিলা পড়ে ছিলেন। কখনো বসছেন, আবার কখনো শুয়ে থাকছেন। গায়ের কাপড়গুলো নোংরা হয়ে গেছে।

এটা দেখে অনেকেই তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু বৃদ্ধা ঠিকমতো কথা বলতে পারছেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর