advertisement
advertisement

শো মাস্ট গো অন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
শো মাস্ট গো অন

advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।‘মর্নিং শোজ দ্য ডে’—কথাটা যে সব সময় সত্য নয়, সেদিন তা আমার জীবনে প্রমাণিত হলো। কেননা সেদিন সকালটাও অন্য আর দশটা সকালের মতোই ছিল।

কিন্তু সুন্দর সকালের আড়ালে যে মহাবিপদ অপেক্ষা করছিল, তা কে জানত? নাশতা করে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ মেহরীন খুব অস্থির হয়ে উঠল। কিছুক্ষণ পরপর আকাশ-বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠছে। আগের দিন জ্বর ছিল, নাপা সিরাপ খাওয়ানোর পর জ্বর চলে গেছে। কিন্তু সকালবেলা হঠাৎ করে এমন অবস্থা দেখে খুব ঘাবড়ে গেলাম। দ্রুত ওকে নিয়ে রওনা হয়ে গেলাম হাসপাতালের উদ্দেশে।

একটা সিএনজি অটোরিকশা ঠিক করে ছুটলাম মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালের দিকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর