advertisement
advertisement

অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায়

মূল্যস্ফীতি

advertisement

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে নেই। অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। অক্টোবর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ সোমবার অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কমে যাওয়া মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া নয়। জিনিসপত্রের দাম ঠিকই বেড়েছে। তবে চাপ একটু কম।

জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে, অতীতে এমন দেখা গেছে। এবার উল্টো হলো, মূল্যস্ফীতির বৃদ্ধির পরিবর্তে কমেছে।গত ২১ সেপ্টেম্বর অকটেন, পেট্রল ও ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। এতে পণ্য পরিবহনের খরচ বেড়েছে। ফলে বাজারে শাকসবজি, মাছ ও মাংসের দাম চড়া।

কিন্তু সরকারি সংস্থা বিবিএসের অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্যে দেখা গেল মূল্যস্ফীতি কমেছে।টানা ৩ মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর