advertisement
advertisement

এনভিডিয়াপ্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো কে এই অ্যালিস, কেন তাঁকে ‘চীনের গুপ্তচর’ বলা হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
এনভিডিয়াপ্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো কে এই অ্যালিস, কেন তাঁকে ‘চীনের গুপ্তচর’ বলা হচ্ছে

ভিডিও ফুটেজ থেকে নেওয়া প্রযুক্তি নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ছবি

advertisement

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সম্পর্ক চলাকালে অ্যালিসের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। হুয়াং লে নামেও পরিচিত এই নারী সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে প্রকাশ্যে তাঁর সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়।কে এই অ্যালিস হুয়াংযুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এই গুপ্তচরবৃত্তির খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধানের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য বেইজিং অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল বলে মার্কিন কর্মকর্তারা মনে করেন।নামের শেষাংশে মিল থাকলেও তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস সাবলীল ইংরেজি বলতে পারেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর