advertisement
advertisement

গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈরে ফেলে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়

advertisement

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ও সন্ধ্যায় কাজলী ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাস দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি।কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল মিয়া নামের এক ব্যবসায়ীর দুটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে রাখা ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।চন্দ্রা এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুনকালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, দুটি ঘটনায়ই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর