advertisement
advertisement

বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি এক কোটি টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি এক কোটি টাকা

জাতীয় সংসদ ভবন

advertisement

বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদি একটি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদি কবরের জন্য দিতে হবে দেড় কোটি টাকা। ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতে এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আবদুল মঈন খানের অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর