advertisement
advertisement

শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’

ডাবল সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ের ক্রেগ আরভিন

advertisement

সিলেটে চলল বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান–শ্রীলঙ্কা টেস্ট শুরু হলো আজ। এই দুটি টেস্টের আড়ালে চলে গিয়েছিল শারজায় জিম্বাবুয়ে–আফগানিস্তান টেস্টটি। ক্রিকেটপ্রেমীর চোখ সেখানেও থাকলে নিশ্চয়ই একটি ব্যাপার নিয়ে সাড়া পড়ে যেত সামাজিক যোগাযোগমাধ্যমে!শারজা টেস্টে আজ শেষ দিনে ড্র করেছে জিম্বাবুয়ে–আফগানিস্তান। তবে এই ম্যাচের ফলে কারও আগ্রহ থাকার কথা নয়। আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে স্কোরবোর্ড।

পাঁচ দিন মিলিয়ে মোট তিন ইনিংসে ব্যাট করেছে দুই দল। জিম্বাবুয়ে ৫০৪ ও ৫২৩/৫ এবং আফগানিস্তান ৫১৪। টেস্টে এমন স্কোরবোর্ড কখনো দেখেছেন?আরেকটু খুলে বলা যাক—কোনো টেস্ট ম্যাচে কখনো তিনটি পাঁচ শ রানের দলীয় ইনিংস দেখেছেন? সব নথিপত্র বের করে খুঁজতে পারেন। সাহায্য নিতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থেকে পরিসংখ্যানভিত্তিক বিভিন্ন সাইটের, তবু পাবেন না।

কারণ, টেস্ট ক্রিকেটের ১৪৯তম বছরে এবং ২,৬৪২তম ম্যাচে এসে এমন ঘটনা ঘটল এই প্রথম!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর