advertisement
advertisement

টয়লেট পরিষ্কার থেকে এআই সাম্রাজ্য, প্রেম নিয়ে বিতর্ক—কতটা চেনেন এনভিডিয়ার জেনসেন হুয়াংকে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
টয়লেট পরিষ্কার থেকে এআই সাম্রাজ্য, প্রেম নিয়ে বিতর্ক—কতটা চেনেন এনভিডিয়ার জেনসেন হুয়াংকে?

advertisement

এআই বিপ্লবের অন্যতম কারিগর জেনসেন হুয়াংয়ের জীবন কেবল প্রযুক্তিগত সাফল্যের গল্প নয়; এর আড়ালে রয়েছে সংগ্রাম, বিতর্ক, ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় এবং অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা। জেনে নিন তাঁর সম্পর্কে ১০টি অজানা তথ্য।কালো চামড়ার জ্যাকেট, পাকা চুল আর আত্মবিশ্বাসী হাসি—জেনসেন হুয়াং এখন প্রযুক্তিবিশ্বের পরিচিত মুখ। এআই প্রযুক্তির উত্থানে তাঁর প্রতিষ্ঠান এনভিডিয়ার ভূমিকা তাঁকে এনে দিয়েছে তারকাখ্যাতি।

তবে সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক ব্যবসায়ী নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ৮ নভেম্বর ২০২৬ কর্মীদের কাছে পাঠানো চিঠিতে স্ত্রীকে অবিশ্বাস করার কথা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন হুয়াং। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

তবে ওই নারীর গুপ্তচর পরিচয় এখনো তদন্তসাপেক্ষ।এদিকে তাঁর সাফল্যের গল্পের আড়ালে রয়েছে টয়লেট পরিষ্কার, রেস্তোরাঁয় বাসন ধোয়া থেকে শুরু করে প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর নানা অভিজ্ঞতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর