advertisement
advertisement

জলে, পাহাড়ে, তারার ছায়ায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
জলে, পাহাড়ে, তারার ছায়ায়

দুই দিনের এই ছোট সফরে পাহাড় আর লেক, দুই জায়গার সৌন্দর্যই মন কেড়ে নিয়েছে

advertisement

ছুটির ঘণ্টা বাজলেই মনটা পথে নামতে চায়। আমাদের দেশটা এত সুন্দর যে ঘুরে না দেখাই বরং অপূর্ণতা। সেমিস্টার ব্রেক আর পূজার ছুটি একসঙ্গে মিলে যাওয়ায় আর দেরি করিনি। গন্তব্য ঠিক হলো রাঙামাটি ও কাপ্তাই।প্রথমে পরিকল্পনা ছিল শুধু আমার আর আমার বড় বোন মুমুর। দুজনই ছোটবেলা থেকে ভ্রমণপিপাসু। স্কুলের ছুটি পড়লেই আমাদের মন অচেনা কোনো পথে ছুটত, সেই অভ্যাস আজও বদলায়নি। পরে দলে যোগ দিল দুই বন্ধু বায়েজীদ ও হাজবী।

আপুও ঠিক তখনই পূজার ছুটি পেয়েছে। সব হিসাব এমনভাবে মিলে গেল যেন পাহাড় নিজেই ডাক দিয়েছে।ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার নাম নয়, নিজেকে চিনতেও শেখায়রাত ১০টার বাসে সায়েদাবাদ ছেড়ে রওনা হলাম চট্টগ্রামের দিকে। রাঙামাটির সরাসরি বাস পাইনি, তাই চট্টগ্রাম হয়ে যাওয়া। সেখান থেকে রাঙামাটি সদর, তারপর লঞ্চে চেপে রিজাব বাজার।

লঞ্চের দুই পাশে পানি আর সবুজ পাহাড়ের সারি, বাসের ক্লান্তি কখন হারিয়ে গেল টেরই পেলাম না।লঞ্চের ডেকে দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়ছে, আর আমরা ছবি তুলতে তুলতে হেসে গড়িয়ে পড়ছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর