পুরান ঢাকার গেন্ডারিয়ার দীন নাথ সেন রোডের কবরস্থানে গাছের ডালে বসে আছে একটি বানর। পাশেই পথের কুকুরের সঙ্গে তার খুনসুটি
পুরান ঢাকার গেন্ডারিয়া, শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার, বংশাল, নারিন্দা ও ওয়ারী এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের পাশাপাশি বসবাস করছে বানরের দল। নগরায়ণের কারণে প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়ায় খাবার ও আশ্রয়ের জন্য ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে মানুষের ওপর। গেন্ডারিয়ার দীন নাথ সেন রোডের একটি কবরস্থানের গাছপালা ও পুরোনো ভবন এখনো তাদের নিরাপদ আশ্রয়।
একসময় সিটি করপোরেশন খাবার দিলেও এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দেওয়া খাবারেই টিকে আছে বানরগুলো।পুরান ঢাকার গেন্ডারিয়ার দীন নাথ সেন রোডের কবরস্থানে গাছের ডালে বসে আছে একটি বানর। পাশেই পথের কুকুরের সঙ্গে তার খুনসুটি মানুষের কোলাহল থেকে কিছুটা দূরে কবরস্থানের এই জায়গাতেই নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে বানরের দল গাছের ডালে বসে শসা খেতে ব্যস্ত একটি বানর কবরস্থানের ভেতরে খাবারের অপেক্ষায় কয়েকটি বানর।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দেওয়া খাবারেই এখন তাদের ভরসা জরাজীর্ণ পুরোনো ভবনটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বানরের দল কবরস্থানের দেয়ালঘেঁষা পুরোনো ভবনে নিজেদের মতো করে বেঁচে আছে বানরগুলো বাতির খুঁটির ওপর বসে আছে মা বানর ও তার শাবক খাবারের সন্ধানে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বানরের দল পুরোনো ভবনের ছাদের কার্নিশে বসে আছে কয়েকটি বানর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।