গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান
পিস্তল তাক করতেই ‘তুই কে রে’ বলে অস্ত্রধারীকে জাপটে ধরেন। ধস্তাধস্তির মধ্যেই গুলি ছুড়তে থাকেন অস্ত্রধারী। গুলি লাগে কোমরে। এর মধ্যে অস্ত্র নিয়ে যোগ দেন আরও চার যুবক। প্রাণ বাঁচাতে একপর্যায়ে পাশের চারতলা ভবনের দোতলায় আশ্রয় নেন তিনি। এরপর দোকান ও ভবন লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছুড়ে হেঁটে চলে যান পাঁচ অস্ত্রধারী। এভাবেই অস্ত্রধারীদের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়ার বর্ণনা দেন যুবক ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম।
গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় তাঁর ওপর গুলি চালান অস্ত্রধারীরা। চিকিৎসকেরা জানিয়েছেন, ইমতিয়াজ এখন শঙ্কামুক্ত। পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি এসআরবির হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি।
দুই মাস আগে জামিনে মুক্তি পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।