বছরের শুরুতেই ঠিক করে রেখেছিলাম, এবার একটা সেন্ট মার্টিন ট্যুর দেবই!নীল সমুদ্র, নারকেলগাছ আর প্রবাল পাথরের ওপর দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে শাহরুখ খান স্টাইলে একটা প্রোফাইল পিকচার—সবকিছু কল্পনায় একদম রেডি।ট্রলারে বসে চিপস খাব আর সি-গালের সাথে সিনেমাটিক ভিডিও বানাব, এমন স্বপ্ন দেখতে দেখতে বন্ধুদের সাথে আড্ডায় কত যে পরিকল্পনা করেছি, তার কোনো হিসাব নেই।
কিন্তু কে জানত, আমার এই সাজানো স্বপ্নের ভেতর হলিউডি থ্রিলারের মতো এমন একটা ‘টুইস্ট’ অপেক্ষা করছে!ট্যুরের বাজেট আর তারিখ যখন প্রায় চূড়ান্ত, ঠিক তখনই শুনলাম এক নতুন আতঙ্কের নাম—‘পারমিট’!সেন্ট মার্টিনে যেতে হলে এখন নাকি সরকারি অনুমতি লাগবে। তাও সীমিত, আগে গেলে আগে পাবেন অবস্থা।খবরটা শোনার পর আমি রীতিমতো থ বনে গেলাম। ভাই, আমি তো দেশের ভেতরেই একটা দ্বীপে যাচ্ছি, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ট্রলারে করে ইতালিতে তো যাচ্ছি না!
ঘরের পাশের সেন্ট মার্টিনে যেতেও পারমিট?একটা সময় ছিল যখন মানুষ চিন্তায় থাকত কানাডা, আমেরিকা বা ইউরোপের শেনজেন ভিসা নিয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।