advertisement
advertisement

পিরোজপুরে এক যুগ ধরে বেহাল সেতু, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
পিরোজপুরে এক যুগ ধরে বেহাল সেতু, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

ঝুঁকি নিয়ে চলাচল। গত ৩০ অক্টোবর পিরোজপুর সদরের ঝাউতলা এলাকায়

advertisement

বাড়ি মেরামতের জন্য বালু কিনেছিলেন পিরোজপুর সদর উপজেলার ঝাউতলার বাসিন্দা শাহে আলম। বালু বাড়িতে নেওয়ার জন্য ভ্যানও ভাড়া করেছিলেন। বিপত্তি ঘটল ঝাউতলা সেতুতে আসার পর। ভাঙাচোরা এই সেতু দিয়ে ভ্যান চলাচলের উপায় নেই। সেতুর সামনে ভ্যান থেকে প্রথমে বালুর বস্তাগুলো নামানো হয়। এরপর শ্রমিক ডেকে প্রতিটি বস্তা অন্য পাশে নিতে হয়েছিল তাঁকে।গত ৩০ অক্টোবর পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা বাজার এলাকায় কথা হয় শাহে আলমের সঙ্গে।

তিনি প্রথম আলোকে বলেন, ‘কী আর করমু, আমাগো দুর্ভোগের শ্যাষ নাই। এইভাবে সব মালামাল নেওন যে কত কষ্টের, হেইডা আমরাই বুঝি।’শুধু শাহে আলম নন, প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে পিরোজপুর সদর উপজেলার ১২টি গ্রামের মানুষকে। এক যুগের বেশি সময় ধরে সেতুটির সংস্কারকাজ না করায় বেহাল হয়ে পড়েছে।

স্থানীয় লোকজন নড়বড়ে সেতুর ওপর কাঠ বিছিয়ে কোনো রকমে হাঁটাচলার ব্যবস্থা করেছেন।পিরোজপুর সদর উপজেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ঝাউতলা এলাকায় সেতুটির অবস্থান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর