advertisement
advertisement

‘শায়খ’ অর্থ কী, কার জন্য এই উপাধি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
‘শায়খ’ অর্থ কী, কার জন্য এই উপাধি

advertisement

বর্তমান সময়ে ধর্মীয় আলোচনায় বা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শায়খ’ বহুল ব্যবহৃত একটি উপাধি। সাধারণত যেকোনো ইসলামি বক্তা, আলেম বা ধার্মিক ব্যক্তিকে সম্মান করে আমরা ‘শায়খ’ বলে সম্বোধন করি।কিন্তু আরবি ভাষা, ইসলামি পরিভাষা এবং আরব সংস্কৃতির গভীরে এই শব্দটির সুনির্দিষ্ট ও তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। সবাইকেই কি শায়খ বলা যায়, নাকি এর জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগে?

‘শায়খ’ শব্দটির প্রকৃত পরিচয় তুলে ধরা হলো।শায়খ শব্দের অর্থ কী আরবি অভিধান অনুযায়ী ‘শায়খ’ বা ‘শাইখ’ শব্দের মূল অর্থ হলো বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ ব্যক্তি। আরবি অভিধান প্রণেতা ইবনে মানজুর লিখেছেন, ‘শায়খ বলা হয় ওই ব্যক্তিকে, যাঁর বয়স পঞ্চাশ পেরিয়েছে এবং চুলে পাক ধরেছে।’ (ইবনে মানজুর, লিসানুল আরব, ৩/৩৩, দারু সাদির, বৈরুত, ২০১৪)।পবিত্র কোরআনেও শব্দটি বয়সের প্রবীণত্ব বোঝাতেই ব্যবহৃত হয়েছে।

মিসর থেকে পালিয়ে মুসা (আ.) মাদায়েন পৌঁছলে নবী শোআইবের কন্যারা তাঁদের পিতার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘ওয়া আবুনা শাইখুন কাবির’ (আর আমাদের পিতা একজন বয়োবৃদ্ধ)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর