পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলার আসামি দিলীপ রায়
ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ (এনকাউন্টার) আরও একজন নিহত হয়েছেন। রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসার পর এ নিয়ে এনকাউন্টারের চতুর্থ ঘটনা এটি। সর্বশেষ গত সোমবার ভোরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলার আসামি দিলীপ রায় (৪৮)।পুলিশের ভাষ্য, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দিলীপকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
পরে আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে তিনটি গুলির আঘাত ছিল।দিলীপ রায় পেশায় রাজমিস্ত্রি ও দিনমজুর ছিলেন। গত ৩ নভেম্বর দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় ১২ বছর বয়সী এক শিশু। ৫ নভেম্বর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নদীর পাশের একটি জঙ্গলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি বিবস্ত্র ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজে দিলীপকে সাইকেলে করে ওই শিশুকে নিয়ে যেতে দেখা যায় বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।