advertisement
advertisement

অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক

দৌড়াচ্ছেন মুশফিক। ক্যারিয়ারের শুরু থেকেই এই দৌড় চলছে তাঁর

advertisement

কিছু মানুষের জীবনে বয়স শুধু ক্যালেন্ডারের হিসাব। কিছু মানুষের কাছে অর্জনও শেষ গন্তব্য নয়। বরং নতুন করে শুরু করার উপলক্ষ। মুশফিকুর রহিমকে দেখলে কথাগুলো মনে হয়।ক্রিকেটের মাঠে তাঁর ছুটে চলা দেখলে মনে হয়, এই মানুষটির বুঝি কোথাও যাওয়ার তাড়া আছে। অথচ যাওয়ার চেয়ে থেকে যাওয়ার গল্পটাই তাঁর বেশি। কত সতীর্থ এলেন, কত সতীর্থ চলে গেলেন। কত পরিচিত মুখ হারিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মুশফিক এখনো আছেন।

ব্যাট হাতে, চোখে নতুন স্বপ্ন নিয়ে।সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একটি সিঙ্গেল নিয়েই মুশফিক পৌঁছে গেছেন এমন এক উচ্চতায়, যেখানে বাংলাদেশের আর কেউ যেতে পারেননি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। যার হাতে সেই মুহূর্তের জন্ম হওয়ার কথা, তিনিই জন্ম দিলেন।কিন্তু সাত হাজার রানই কি মুশফিকের সবচেয়ে বড় অর্জন? হয়তো নয়। এর চেয়েও বড় তাঁর এই পর্যন্ত পৌঁছানোর গল্প।

৩৯ বছর বয়সী মুশফিককে কাছ থেকে দেখেছেন, এমন মানুষদের কাছে তাঁর পরিশ্রমের গল্প অজানা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর