কিকি রামোস
একটি শিশুর জীবনে ফুটবল কীভাবে আসে? কারও জীবনে আসে বাবার হাত ধরে, কারও জীবনে পাড়ার মাঠ থেকে। কেউ আবার টেলিভিশনে মেসি-ম্যারাডোনাকে দেখে ফুটবলের প্রেমে পড়ে। স্টেফান অস্কার ‘কিকি’ রামোসের জীবনে ফুটবল এসেছে আরও অনেক পথ ঘুরে। এসেছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ধ্বংসস্তূপ পেরিয়ে।২০১০ সালের ১২ জানুয়ারি। হাইতির মাটি কেঁপে উঠেছিল ৭ মাত্রার ভূমিকম্পে। প্রাণ হারিয়েছিলেন দুই লাখের বেশি মানুষ।
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। শহরজুড়ে তখন ধ্বংসস্তূপ, স্বজন হারানোর কান্না, বেঁচে থাকার লড়াই। সেই বিপর্যয়ের সময় একটি অনাথ আশ্রমে বেঁচে যাওয়া শিশুদের একজন ছিলেন কিকি রামোস। বয়স তখন মাত্র ৮-৯ মাস। ভাগ্যের কী অদ্ভুত খেলা! ভূমিকম্পের আগেই একটি আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। বিপর্যয়ের মধ্যেও কাগজপত্র অক্ষত ছিল।
ফলে নতুন জীবনের দরজা খুলে যায় শিশুটির সামনে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।