advertisement
advertisement

কারও সামনে জোরে হাঁচি দেওয়া কি অভদ্রতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
কারও সামনে জোরে হাঁচি দেওয়া কি অভদ্রতা

advertisement

হাঁচি দেওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। ধুলাবালু, ঠান্ডা লাগা কিংবা অ্যালার্জির কারণে হঠাৎ হাঁচি আসতেই পারে। কিন্তু কারও কারও হাঁচির শব্দ এত জোরে হয় যে আশপাশের সবাই চমকে ওঠে। মনে হয়, হাঁচি নয়, কেউ বুঝি হঠাৎ চিৎকার করে উঠল। এমন হাঁচিতে ঘুমন্ত মানুষ জেগে ওঠে, এমনকি ছোট বাচ্চাও কেঁদে ফেলতে পারে।এ ধরনের হাঁচিকে ইংরেজিতে বলা হয় scream sneeze। বাংলায় একে বলা যেতে পারে চিৎকারের মতো হাঁচি।

যাঁরা এমন হাঁচি দেন, তাঁদের কাছে ব্যাপারটা হয়তো একেবারেই স্বাভাবিক। কিন্তু যাঁরা আশপাশে থাকেন, তাঁদের জন্য অভিজ্ঞতাটা মোটেই সুখকর নয়। আশপাশের মানুষ হয়তো ভদ্রতার খাতিরে তাঁকে বুঝিয়ে বলতেও পারেন না, পাছে তিনি আবার রাগ করে বসেন।একজন মানুষের হাঁচির শব্দ এত জোরে হতে পারে যে ঘরের অন্য প্রান্তে থাকা মানুষও চমকে উঠবেন। অথচ সেই মানুষটি হয়তো ইচ্ছা করে এমন শব্দ করছেন না। তাঁর দাবি, হাঁচিটা এমনিতেই জোরে বেরিয়ে আসে।

তিনি কাউকে ভয় দেখাতে চান না, কাউকে বিরক্তও করতে চান না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর