শিশুদের নিয়ে রিকশায় চলাচলে সতর্ক থাকা জরুরি
রিকশায় চড়ার সময় শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছু নেই। তাই সাবধান থাকা জরুরি। রাজধানীর বনশ্রীতে সকালের ব্যস্ত সড়ক। ছেলে ইলহামকে নিয়ে স্কুলের সামনে রিকশা থেকে নামলেন সোনিয়া আক্তার। নেমেই ছেলের এক হাত ধরে দ্রুত রাস্তার পাশের ফুটপাতে নিয়ে গেলেন। বারবার পেছনে তাকাচ্ছিলেন।
মনে একটাই ভয়, পেছন থেকে কখন কোন রিকশা এসে ধাক্কা দেয়! শিশুকে নিয়ে রাস্তায় চলাচলের সময় এমন উদ্বেগের অভিজ্ঞতা এখন অনেক অভিভাবকেরই। বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার কারণে এ দুশ্চিন্তা আরও বেড়েছে। সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, সন্তানকে নিয়ে রিকশায় চলাচলের সময় পুরো পথই সতর্ক থাকতে হয়। তিনি বলেন, ‘শিশুদের নিয়ে বাইরে বের হলে সব সময় একটা দুশ্চিন্তা কাজ করে।
রিকশায় বসে শিশুরা আশপাশের গাড়ি দেখতে গিয়ে কখনো একদিকে ঝুঁকে পড়ে, আবার কখনো কৌতূহলবশত হাত বাইরে বের করে দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।