বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তে রপ্তানিমুখী পোশাকশিল্পে সংকট তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরে আটকে আছে আমদানি করা সুতা। তা ব্যবসায়ীরা ব্যাংক গ্যারান্টির অভাবে খালাস করতে পারছেন না। ফলে জাহাজভাড়া ও বন্দরের মাশুল বাড়ছে। এতে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। এসব সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।
বৈঠকে ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির সুরাহা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধ করে দেয়। তাতে বলা হয়, তৈরি পোশাক রপ্তানিকারকেরা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এ ধরনের সুতা আমদানি করতে পারবেন। আমদানি করা সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানি হওয়ার পর ব্যাংক গ্যারান্টি অবমুক্ত হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে গত সোমবারের বৈঠকের পর গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরকে চিঠি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।