ভাই সাইফ আলী খানের সঙ্গে সাবা। ইনস্টাগ্রাম থেকে
বলিউডের নবাব পরিবারের সদস্য তিনি। মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান ও বোন সোহা আলী খান—তিনজনই অভিনয়জগতে পরিচিত মুখ। কিন্তু পরিবারের অন্যদের মতো আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন না সাবা পতৌদি। নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি। বয়স ৫০ পেরিয়েছে, এখনো বিয়ে করেননি। কেন বিয়ের সিদ্ধান্ত নেননি, সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন সাবা।
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সাবা। জানান, জীবনে কখনো তাঁর প্রথম প্রেমিকও ছিল না। তবে কৈশোর পেরোনোর পর থেকেই পরিবার ও পরিচিতজনদের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। সাবার কথায়, ১৮-১৯ বছর বয়স থেকেই বিয়ের জন্য অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এমনকি ১৯ বছর বয়সে কলকাতার এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল।
কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।