advertisement
advertisement

বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কী করা দরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কী করা দরকার

সৈয়দ নিজার, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

advertisement

রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্ববিদ্যালয়ের রূপ’ প্রবন্ধে যথার্থই বলেছেন, আমাদের এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের ধারণা ইউরোপ থেকে এসেছে। তবে এখানে যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ছিল না, তা নয়। পাল রাজাদের সময় বিকশিত নালন্দা মহাবিহার বা সোমপুর মহাবিহার এর উদাহরণ। ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপীয়। তবে ইউরোপের সব বিশ্ববিদ্যালয় একধরনের নয়।

আমরা অনেক সময় ভাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, টোকিও বিশ্ববিদ্যালয় এবং ১০০ বছর আগের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একই ধরনের প্রতিষ্ঠান; কিন্তু তা একেবারেই নয়।বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ধারণা আছে। প্রথম ধারণাটি হলো বিকাশধর্মী বা পাঠদানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ইউরোপে গিল্ডভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো আবির্ভূত হয়েছিল, পাঠদানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলো তারই উত্তরসূরি।

এ ধরনের বিশ্ববিদ্যালয় এনলাইটেনমেন্ট প্রকল্পের সঙ্গে যুক্ত, ঔপনিবেশিক আমলে এর ব্যাপক প্রসার ঘটে।দ্বিতীয় ধরনের বিশ্ববিদ্যালয় গবেষণাধর্মী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর