advertisement
advertisement

সরকারকে খাদ্যসহায়তা বাড়াতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
সরকারকে খাদ্যসহায়তা বাড়াতে হবে

সম্পাদকীয়

advertisement

দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। মূল্যস্ফীতির তুলনায় আয় ও মজুরি না বাড়ায় বিপুলসংখ্যক মানুষের প্রকৃত আয় কমে গেছে। উপরন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বেড়েছে এবং তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ বাস্তবতায় চাল-গমের মতো খাদ্যশস্যের যথেষ্ট মজুত থাকার পরও বিতরণ কমার খবরটি শুধু উদ্বেগজনকও নয়, সরকারের নীতিগত অগ্রাধিকার আসলে কী, তা নিয়ে প্রশ্ন তোলে।খাদ্য মন্ত্রণালয়ের বরাতে প্রথম আলোর খবর জানাচ্ছে, সরকারের হাতে এখন চাল ও গম মজুত আছে ২১ লাখ টনের কিছু বেশি। এর মধ্যে প্রায় ১৮ লাখ টন চাল ও ৩ লাখ টন গম। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ২০২৪ সালের জুনে খাদ্য মজুত ছিল ১৪ লাখ ৭০ হাজার টন।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে খাদ্যশস্যের মজুতের পরিমাণ ছিল প্রায় ২০ লাখ টন।চাল ও গমের মজুত ২১ লাখ টনের বেশি থাকা যেকোনো বিচারেই সন্তোষজনক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর